POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টার সংলগ্ন থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য খোকন দেওয়ানজী বলেন, তার পরণে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। শরীরে কাঠের গুড়ো। শরীরের নিচের অংশ খড় দিয়ে ডেকে রাখা।

ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, স্থানীয়রা মৃতদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।

মতলব দক্ষিণ থানা পুলিশ তদন্ত ওসি সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে, তার পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন