POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষার্থী ও এলাকাবাসীর ভোগান্তি

কচুয়ায় বাঁশের বেড়া দিয়ে পাঁচ শতাধিক লোকের চলাচলের পথ অবরুদ্ধ

শান্তু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৬:৩২ অপরাহ্ণ

কচুয়ার সেঙ্গুয়া গ্রামে বাশেঁর বেড়া দিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক লোকের পথ অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে বাঁশের বেড়া দিয়ে একই গ্রামের আব্দুল মান্নানের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

এতে পার্শ্ববর্তী স্কুল শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর পথ চলাচলে বিড়ম্বনা হয়েছে। বিশেষ করে মিয়াজী বাড়ির ভুক্তভোগী পরিবারের গবাদি পশু, বাড়ির লোকজনের যাতায়াতের চলাচলে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ভুক্তভোগী শাহ আলম, আবু তাহের, দেলোয়ারা বেগম, জেসমিন, শহীদ ও সুমন সহ একাধিক এলাকাবাসী জানান, প্রায় ১৮ বছর ধরে আমরা শান্তিপূর্ন ভাবে জমি ভোগদখল করে আসছি। তবে প্রতিপক্ষ আব্দুল মান্নান গংরা জোরপূর্বক ভাবে গত দু’দিন ধরে বাড়ির ভিতরে প্রবেশ করে বাশেঁর বেড়া দিয়েছে, ফলে আমরা চলাচল করতে পারছি না।

স্কুল শিক্ষার্থীরা বলেন, আমরা এ পথ দিয়ে সেঙ্গুয়া ভুঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। কিন্তু বাশেঁর বেড়া দেয়ার কারনে এখন আমরা স্কুলে যেতে পারছি না। দ্রুত বেড়া তুলে দেয়া আহ্নবান জানান তারা।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করা এটা দু:খজনক। তবে দ্রুত চলাচলের জন্য প্রশাসন,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

প্রতিপক্ষ আব্দুল মান্নান বলেন, কাওলা সূত্রে আমি দুই শতাংশ জমি ক্রয় করেছি। জমি ফিরে পেতে তাদের কয়েক বার বললেও তারা আমার জমি থেকে সরে যায়নি। তাই বাধ্য হয়ে বাশেঁর বেড়া দিয়েছি।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে খোঁজখবর নিয়ে দু’পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন