কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকা হতে ৮ কেজি গাঁজা ও ৩৭ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর আভিযানিক দল ২৬ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৮ কেজি গাঁজা ও ৩৭ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর বিবিরবাজার গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আবুল কালাম হোসেন (২৪) এবং একই গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ কাউসার হোসেন (২৭)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।