POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের মুকুন্দসারে অগ্নিকাণ্ড: ১০ লাখ টাকার ক্ষতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | সময়: ১০:১০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম মুকুন্দসার মোল্লার বাড়ীতে দুটি বসত ঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী পরিবারগুলো।

রবিবার সন্ধায় এই ঘটনাটি ঘটে।

ওই বাড়ির মৃত রজব আলীর ছেলে মো. বিল্লাল ও একই বাড়ির বিল্লাল হোসেনের ছেলে ইউছুফ মোল্লার নতুন বাড়িতে দুইটি টিনের চৌচালা বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় বসত ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণ অলংকার’সহ সম্পত্তির দলিল। এতে দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব থেকে ফায়ার সার্ভিস।
ছুটে আসে ইউপি চেয়ারম্যান হাজী মো: আ: হাদী মিয়া। আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদান করার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন