POPULAR BD NEWS
Popular BD News Logo

২৫ বছর পর মাতৃনীড়ে ছুটে গেলেন যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

২৫ বছর আগে যেই মাতৃনীড় থেকে সূদুর যুক্তরাষ্ট্রের পাড়ি দিয়েছিলেন মাসুদুর রহমান, সেই মাতৃনীড়ে এসে ফুলে ফুলে স্নিগ্ধ হলেন তিনি। মাসুদুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট থেকে কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেট সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

রোববার দুপুরে তিনি ছুটে যান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী গ্রামে। গ্রামের বাড়ীতে প্রবেশের আগে এই কৃতি সন্তানকে ফুলের সংবর্ধনা দেন বাল্যকালের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট থেকে কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেট সদস্য পদে নির্বাচিত হওয়ায় বেলচোঁ উচ্চ বিদ্যালয় ও বেলচোঁ ফাযিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মাসুদুর রহমান বলেন, ২৫ বছর আগে এখান থেকে শুরু করেছি। আজ আবার এসেছি। মা বলছিল- জীবনে যত বড় হও, জন্মস্থানকে ভুলে যেও না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন থাকতে হবে।বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে যেতে পারিনি। কঠোর পরিশ্রম করেছি। অনেক কষ্টের বিনিময়ে এই পর্যায়ে এসেছি। ছয় মাস পরই যুক্তরাষ্ট্রের মানুষকে উপার্জিত আয় থেকে সহযোগীতা করা শুরু করেছি। বড় হয়ে পরিবার ও সমাজের জন্য কাজ করার স্বপ্ন দেখার আহবান করেন তিনি।

প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য বলেন, জীবনের প্রথম শিক্ষালয়গুলোতে উন্নয়ন করতে পারলে সবচেয়ে বেশি খুশি হবো আমি। প্রতিষ্ঠানগুলোর আরো ভালো উন্নয়ন কাজ করার চেষ্টা করবো।

বেলচোঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আহসান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরীফ উল্যাহ, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন। অবিভাবক সদস্য দুলাল মিয়াজী নুরুন্নবী, জয়দেব পাল, শহীদুল্লাহ্ আলফু, শিক্ষক মানিক চন্দ্র শীল ও সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জান্নাতুল বাকী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন