“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই স্লোগান কে কেন্দ্র করে কচুয়ার মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার প্রথম বারের মতো ব্যাপক আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে অতিথিদের নিয়ে রাজকীয় ভাবে ঘোড়ায় ছড়িয়ে, ঢাকঢোল পিটিয়ে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রা ও ্যরালি বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশাররফ হোসাইন।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক আবুল বাসার মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিন উল্যাহ,সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ইব্রাহীম খলিল,এ্যাড. এম এ ইউসুফ পাটোয়ারী,মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কবির হোসেন, ডা.আব্দুল কাদের ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাফায়েত উল্লাহ সহ প্রমুখ।