POPULAR BD NEWS
Popular BD News Logo

জগন্নাথপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | সময়: ২:০১ অপরাহ্ণ

মাদক নিয়ন্ত্রণ ও সমাজকে মাদকমুক্ত করতে হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জগনাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবসমাজ একাডেমি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান সুমন পাটোয়ারর সভাপতিত্বে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন।

বক্তৃতায় তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে যুবসমাজকে মুক্ত রাখতে সমাজের অন্যান্য ভালোকাজের পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা জরুরী। তাই সমাজকে ভালো কিছু দিতেই ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো দরকার। সে লক্ষেই আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সমির লাল দত্ত, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, আওয়ামী লীগ নেতা সুমির লাল দত্ত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট উপস্থাপক ও বিশিষ্ট ব্যবসায়ী এম ইউনুস উল্লাহ, জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুর্তেজা কামাল, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এইচ এম হোসেন মিয়া, হাবিব উল্লাহ মজুমদার, প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ ।

দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী এম ইউনুস উল্লাহ ও বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কারের মধ্যে বিজয়ী দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে দশ হাজার টাকা পুরষ্কৃত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন