POPULAR BD NEWS
Popular BD News Logo

আহম্মাদাবাদ রামরা সোসাইটির ১৩তম প্রতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার আহম্মাদাবাদ রামরা সোসাইটির আয়োজনে সিনিয়র জুনিয়র দলের মধ্যে প্রতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

উক্ত খেলায় সিনিয়র দল ১-০ গোলে জয়লাভ করে।

খেলাটি স্থানীয় রামরা বিলে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আঃ হাদী মিয়া, সভাপতিত্বে করেন মোঃ মোস্তাফিজুর রহমান মাষ্টার, পরিচালনা করেন মোঃ মাসুদ আলম।

ওই সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ শাহআলম, সমাজ সেবক হাজী জয়নাল আবেদীন, আফসার উদ্দিন, তাজুল ইসলাম, আলী হোসেন মোল্লা, মোস্তফা মোল্লা, আক্কাস প্রধানীয়, খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর মজুমদার।

খেলা শেষে চ্যম্পিয়ান ও রানার্সআপদের হাতে পুরষ্কার তুলে দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন