চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বখাটেদের উৎপাত দেখা দিয়েছে। প্রায়ই স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্তসহ ঘটনা ঘটছে। বখাটেদের উৎপাত বেড়ে যাওয়ায় অভিভাবকদের আতঙ্কের মাঝে থাকতে হচ্ছে । বিশেষ করে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এ ধরনের ঘটনা ঘটছে।
এমনই একটি ঘটনায় বৃহস্পতিবার উপজেলার ৫ নং সদর ইউনিয়নের অলিপুর এলাকায়। স্কুল থেকে আসার পথে উলিপুর গ্রামের ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বকাটেরা উৎপাত করে। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি অবহিত করলে স্থানীয়রা তিনজন বখাটেদের পাকড়াও করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। ওই শিক্ষার্থী স্থানীয় অলিপুর গ্রামের লোকমান চৌধুরীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান মুশু জানিয়েছেন, অলিপুর হাই স্কুল আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় বখাটেরা উৎপাত করতে দেখা যায়। বিশেষ করে কৈয়ারপুল অলিপুর সড়ক, চৌধুরী বাড়ি ও দাই বাড়ি সড়কে স্কুল চলাকালীন সময় বখাটেদের উৎপাত চলে।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নিব। প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমাদের টহল টিমকে পাঠানো হবে।