POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে ছাদের বিদ্যুৎতের তারে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩ | সময়: ৯:১১ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. হাসান রাজিব (২২) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে।

বুধবার দুপুরে সুজাতপুর বাজারের মুরাদ মিয়া প্লাজার ছাদে গেলে বিদ্যুৎতের উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইনে গুরুত্বর আহত হন।

হাসান রাজিব ওই বিল্ডিংয়ে আইএফআইসি ব্যাংকের উপশাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। তিনি হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের আবদুস সোবহানের ছেলে।

আইএফআইসি ব্যাংকের সুজাতপুর বাজার উপ-শাখার ট্রান্সজেকশন সার্ভিস অফিসার মো. শাকিল জানান, প্রতিদিনের মতো হাসান রাজিব অফিসে আসছে। অফিসে আসার পর সাড়ে ১০ টার দিকে ব্যক্তিগত কাজে ছাদে যায়।

ওখানে বিদ্যুৎতের তাঁরে লেগে আহত হয়। লোকজন দেখে ডাকচিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন ও উপ-পরিদর্শক খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স। লাশের সুরতহাল তৈরি করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন