POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদি আরবে ফেইসবুক লাইভে এসে হাজীগঞ্জের যুবকের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩ | সময়: ১১:২৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের দাম্মামে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেছে হাজীগঞ্জের যুবক আরিফুল ইসলাম নয়ন।

সে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খান বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খান। মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেইসবুক লাইভের মাধ্যমে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, দক্ষিণ শ্রীপুর বাজারে তার একটি ফ্লেক্সিলোডের দোকান ছিল। গত দশ মাস আগে সৌদি আরবে সাড়ে চার লক্ষ টাকা খরচ করে চাকরির জন্য যায়। কিন্তু দশ মাসে আকামা হয়নি বেতনও পাইনি।সংসারের খরচ ও ঋণের চাপে অসুস্থ হয়ে পড়ে। সেই কারনে দেখিয়ে ফেসবুক লাইভে এসে গলায় গামছা পেঁচিয়ে বাসার পাশে আত্মহত্যার পথ বেছে নেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, নয়নের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। সে ঋণের চাপে আত্মহত্যা করেছে। তার পরিবার ও স্ত্রী দুই সন্তান নিয়ে এখন অসহায় হয়ে পড়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন