POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৫ দিন ব্যাপী বই মেলা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পাঁচদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বই মেলার উদ্বোধন করেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলায় বইয়ের দশটি স্টল ও নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্ব মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর উপস্থাপনায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, খাজা সাফিউল বাসার রুজমনসহ আরো অনেকেই।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন