একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদের সভাপতিত্বে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
এরপর ১৯৫২ সালের সকল ভাষা শহীদ এবং স্বাধীন বাংলাদেশ গঠনে আত্মত্যাগকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে ওই সময়, কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শামসুজ্জামান মুন্সী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।