একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন।
রাতে হাজীগঞ্জ পৌরসভার সংলগ্ন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
ওই সময় হাজীগঞ্জ পৌরসভার ২নং প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারী, ২নং প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, ২নং ওয়ার্ড কাউন্সিলর মাঈন উদ্দিন মিয়াজি, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহ-আলম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শাহ-আলম’সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।