POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

হোসেন বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ | সময়: ১০:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

সোমবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান, প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মজুমদার।

এ সময় সহকারী প্রধান শিক্ষক মো. শাহজামাল, সহকারী শিক্ষক মো. ফজলুর রহমান, অর্চনা রানী চৌধুরী ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের লক্ষে ভোটার তালিকা প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন