হাজীগঞ্জ উপজেলা পরিষদ ই সেন্টারে হাজিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা এই সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।
বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়ের সৈয়দ, মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানিয়া সুমন, মোহাম্মদ নুরুল আমিন, মজিবুর রহমান, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, মোস্তফা মজুমদার প্রমুখ।
আইন-শৃঙ্খলা সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় হাজিগঞ্জ উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, হাজীগঞ্জ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি ও হাজীগঞ্জ উপজেলা আইনচং ক্লাব কমিটির এ সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কৃষিজীবী,ভেকু দিয়ে মাটি কাঁটা, চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ সহ নানা অপরাধ বিষয়ে আলোচনা হয়।