ধেররায় মুক্ত বন্ধন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে দোয়ার আয়োজন ও ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ধেররা বাজারের ক্লাব ঘরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে
ক্লাবের কার্যক্রমকে পূনরায় শুরু করে।
মুক্ত বন্ধন ক্লাব ১৯৮৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর কার্যক্রম স্থগিত থাকে। ক্লাবের কার্যক্রম পূনরায় গতিশীল করার লক্ষ্য ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এবং দু”ই মাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা নির্দেশ দেয়া হয়।
আহবায়ক কমিটিতে রয়েছেন, সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, সাধারণ সম্পাদক, জসিমউদদীন তপদার, সুমন মিজি, সুমন তালুকদার, হেলাল আহমেদ, ইমান হোসেন, আহসান সিকদার প্রমুখ।
ওইসময় উপস্থিত ছিলেন, শফিকুর রহমান মিয়াজি, শাহয়ানুর রহমান মিলন চৌ. ইসমাইল হোসেন খান দুলাল, মফিজুল ইসলাম খান, মোজাম্মেল হোসেন চৌ রতনসহ আরো অনেকে।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধেররা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুব উল আলম।