POPULAR BD NEWS
Popular BD News Logo

রেমিট্যান্স যোদ্ধা আমানউল্লাহ’র মৃত্যুতে অসহায় তার পরিবার

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | সময়: ৭:১৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের পূর্ব কালোচোঁ গ্রামের পাটোয়ারী বাড়ীর রেমিট্যান্স যোদ্ধা আমানউল্লাহ পাটোয়ারী(৩৮) মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবার।

শুক্রবার কাতারে থেকে এই রেমিট্যান্স যোদ্ধার মৃতদেহ বাংলাদেশে তার নিজ গ্রামের বাড়ীতে আনা হয়। বাদ আছরের পর জানাযায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

গেলো শুক্রবার কাতারে সন্ধ্যার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, প্যরালাইসেসে আক্রান্ত বাবা আবু তাহের পাটোয়ারীর চিকিৎসার খরচ আর পরিবারের ভরনপোষণ যোগাতে রেমিট্যান্স যোদ্ধায় আমানউল্লাহ পাটোয়ারী।

আমানউল্লাহ পাটোয়ারীর ধারদেনা করে ২০১৮সালে কাতারে পাড়ি জমান। তার এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছেন।

আমানউল্লাহ পাটোয়ারী প্রবাসে বেশ কিছুদিন থাকার পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন ভাগ্যর কাছে।

স্থানীয়রা জানান, আমানউল্লাহ পাটোয়ারী তার পরিবারের চাহিদা মিটাতে ধারদেনা করে প্রবাসে পাড়ি জমান। ধারদেনা পরিশোধ করার আগেই বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে পড়েন তিনি। তার এই অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

এমন অবস্থায় পরিবারটির পাশে যদি সমাজের বিত্তবান শ্রেণির লোক এগিয়ে আসে এবং আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

পরিবারটিকে সহযোগিতা করতে বিকাশ 01647-603078।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন