POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | সময়: ৭:০৪ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় আমিয়াপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

তবে মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায় নি।

শুক্রবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর সাকিনের খাল পাড়ে রানু বেগমের বসত বাড়ীর ১০০ গজ দক্ষিণে ভুট্টা ক্ষেতে জনৈক অজ্ঞাত নামা মৃত পুরুষ ব্যক্তির লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৬৫ বৎসর হবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মোঃ মহিউদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ যদি উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় সংক্রান্তে কেউ অবগত থাকলে বা কারো পরিচিত হলে অফিসার ইনচার্জ ব্যবহৃত মোবাইল 01320116023 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন