চাঁদপুর-লাকসাম রেলপথের ব্রীজ, রেলপথ ও স্টেশন ভবন গত ১৮ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোঃ সাদেকুর রহমান হাজীগঞ্জ ও মেহের রেলওয়ে স্টেশনের ২ মাস্টারকে সাময়িক বরখাস্ত করেনি।
বৃহস্পতিবার একটি পত্রিকার বরাত দিয়ে পপুলার বিডিনিউজ ডটকম এ বরখাস্ত হওয়ার একটি প্রতিবেদন প্রকাশক করা হয়। এমন সংবাদ প্রকাশে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বরখাস্ত হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেল স্টেশন কর্মকর্তা। তিনি বলেন অপরিষ্কার থাকায় পরিদর্শনকারী দল সর্তক করেছে।
হাজীগঞ্জ রেল স্টেশন কর্মকর্তা মারুফ হোসেন বলেন, বরখাস্ত করা হয়নি। তাহলে সাথে এখান থেকে চলে যেতে হতো। রেল স্টেশনে গরু ছাগলের আনাগোনা বেশি। তাই অপরিষ্কার। আর আমাকে বলেছে প্লাটফর্ম পরিস্কার রাখতে হবে। মেহের স্টেশনেও একই ভাবে সর্তক করা হয়েছে।
বরখাস্তের বিষয়টি গুজব ছাড়া কিছু নয়।