POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ ও মেহের রেল স্টেশন মাস্টার বরখাস্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২০, ২০২০ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ
হাজীগঞ্জ

চাঁদপুর-লাকসাম রেলপথের ব্রীজ, রেলপথ ও স্টেশন ভবন গত ১৮ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোঃ সাদেকুর রহমান হাজীগঞ্জ ও মেহের রেলওয়ে স্টেশনের ২ মাস্টারকে সাময়িক বরখাস্ত করেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিআরএম কার্যালয়ের একান্ত প্রধান সহকারী কর্মকর্তা।

স্টেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকা এবং বিভিন্ন অনিয়মের কারণে মেহের স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম ও হাজীগঞ্জ স্টেশন মাস্টার মোঃ মারুফ হোসেনকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এ সময় তারা বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কাছে অপরাধ সম্পর্কে জানতে চাইলে তাদের প্রতি তিনি ক্ষিপ্ত হন এবং সাময়িক বরখাস্ত করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোঃ সাদেকুর রহমান বলেন, রেলপথ পরিদর্শনকালে বিভিন্ন স্টেশনের মধ্যে হাজীগঞ্জ ও মেহের স্টেশনে পরিষ্কার পরিছন্নতা না থাকায় এবং বিভিন্ন ত্রুটির কারণে তাদের (২ স্টেশন মাস্টার)কে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে ঊর্ধতন কর্মকর্তাকে অবহিত করা হবে।
সূত্র-মানবসমাজ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন