চাঁদপুরের হাজীগঞ্জে ভাড়া বৃদ্ধির দাবিতে হাজীগঞ্জ পৌরসভার সামনে অবস্থান নিয়েছে ব্যাটারি চালিত অটো রিক্সার চালকেরা।
রোববার সকালে প্রায় ৩ শতাধিক চালক হাজীগঞ্জ পৌরসভার সামনে অটোরিক্সা বন্ধ করে অবস্থান নেয়।
ওই সময় ক্ষিপ্ত চালকেরা অধিকাংশ চালকদেরকে ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য সড়ক থেকে পৌরসভার সামনে থামিয়ে দেয়। পরে তারা খন্ড খন্ড মিছিল করতেও দেখা মিলে।
চালকদের দাবি, হাজীগঞ্জ বাজারে দুটি স্ট্যান্ড রয়েছে। একটি করার দাবির তোলেন। এছাড়াও দ্রব্যমূল্য, বিদ্যুৎ , ও মালিকের জমা বৃদ্ধি হওয়ায় তারা সড়কে ভাড়া বৃদ্ধির দাবি করেন । তারা ৫ টাকার ভাড়া ১০ টাকা করার দাবীর পক্ষে অবস্থান নেয়।
ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ ও পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন চালকদের দাবী আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি তোলেন নেয়।