POPULAR BD NEWS
Popular BD News Logo

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পদ যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ | সময়: ১১:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, তৈল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদ যাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে ও ৯নং গন্ধর্ব‍্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পদ যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা ৯নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের তারালিয়া বাজার থেকে পদযাত্রা বের হয়ে মালিগাও বাজারে পদযাত্রা কর্মসূচি শেষ হয়।

৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি আহবায়ক প্রফেসর আব্দুল কুদ্দসের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী আকবর শেখ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি
সহ সাধারণ সম্পাদক সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুবক্কর সুমন ।

ওই সময় আরো উপস্থিত ছিলেন ৯ নং গন্দব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মহসিন বেপারী, যুবদলের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম পাল, এডভোকেট সাদ্দাম হোসেন, জামাল হোসেন জুয়েল, কামরুল হাসান মজীব, শাহীন মিয়াজী, রাশেদুল ইসলাম প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন