POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাঁই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ | সময়: ৯:২১ অপরাহ্ণ

কচুয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে তিন মালিকের সাতটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলার খিড্ডা বাজারে সুলতান আহমেদ এর সার ও কীটনাশক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়লে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘন্টা খানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এতে সাতটি দোকানের মালামাল সহ প্রায় এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবি করছেন।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, সুলতান আহমেদ এর ভ্যারাইটিজ ও সার দোকান, জিলানী মিয়ার মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার দোকান এবং হানিফ মিয়ার ডেকোরেটর দোকান। ক্ষতিগ্রস্থদের মধ্যে সুলতান আহমেদ এর প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দোকানের মালামাল ও নগদ টাকা হারিয়ে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের বোঝা মাথায় নিয়ে পাগল প্রায়।

খবর পেয়ে শনিবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন