POPULAR BD NEWS
Popular BD News Logo

১০নং গন্ধর্ব‍্যপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ‍্যেগে বিশাল পদযাত্রা প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ | সময়: ৯:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, তৈল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদ যাত্রা কর্মসূচি পালিত হয়েছে

শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা ১০নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের কাশিমপুর বাজার থেকে পদযাত্রা বের হয়ে ইউনিয়ন পদক্ষীন করে একস্থানে শেষ হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে ও ১০নং গন্ধর্ব‍্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পদ যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওই সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর জাহাঙ্গীরের সঞ্চলনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী।

আর উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ বাবুল, সিনিয়র সহ সভাপতি অহিদ মিজি, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী, ৫নং ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন, ১০নং ইউনিয়ন যুবদলের সভাপতি আমিন খান মিন্টু, সিনিয়র সহ সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ সুমন, যুগ্ম সম্পাদক জামাল আটিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শরীফুল ইসলাম সাওন, সাধারণ সম্পাদক আলহাসান বাবু সহ ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন