কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকা হতে ৩৫ কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিয়ার এবং নগদ- ৫৬,৫০০/- টাকা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১০ জানুয়ারী সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৫ কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিয়ার এবং নগদ- ৫৬,৫০০/- টাকা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের মৃত আবুল
মিয়ার ছেলে মোঃ মোহন (৩৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।