POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ
এইচএসসি ও সমমাননা পরীক্ষায় পাশের হারের চেয়ে আসন সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.  দীপু মনি এমপি।
তিনি শনিবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত  একাডেমিতে দু’দিনব্যাপী চাঁদপুর জেলা সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনীতির যেমন ব্যাকরণ আছে, তেমনি সাহিত্যেরও ব্যাকরণ মানতে হয়। সাংস্কৃতিক আন্দোলন আর রাজনৈতিক আন্দোলন একই সূত্রে গাঁথা।
শিক্ষামন্ত্রী সারাদেশে শান্তির সমাবেশ প্রসঙ্গে বলেন, স্বাধীনতা বিরোধ চক্রকে নির্মূল করতে হবে। অপশক্তিকে রুখতে স্বাধীন দেশেও শান্তির সমাবেশ করতে হচ্ছে।
শনিবার সকালে শহরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বাংলা একাডেমির পরিচালক লেখক ড. আমিনুর রহমান সুলতান।
স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য মেলা উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
এই মেলায় জেলার প্রায় দুই শতাধিক কবি, কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক, গীতিকার, ছড়াকার, অনুবাদক, আবৃত্তিশিল্পী সাহিত্য সংগঠক ও সাহিত্যপ্রেমী অংশ নেয়।
ওইসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আরো অনেকেই।
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন