POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে উঠান বৈঠক

সুমন আহমেদ | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩ | সময়: ৬:১২ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১২৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে পশ্চিম ইসলামাবাদ নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ এর উপস্থাপনায় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, সহকারী শিক্ষা অফিসার অলিউল্লা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএসসির দুই বারের সাবেক সভাপতি গোলাম নবী খোকন, ইসলামাবাদ গ্রাম বাসি ও অভিভাবক বৃন্দের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল আজিজ, আল আমিন ভুইয়া, ইমন মিয়াজী, জমিদাতা মোস্তফা দর্জি প্রমুখ। উপস্থিত ছিলেন মোঃ হানিফ দর্জি, ফজজুল হক, মাওলানা  সেকান্দর ইসলাম প্রমূখ।
পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল আজিজ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন আহমেদ, শেখ ওমর ফারুক ও এম. রাসেল রহমান, শিক্ষক,  শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য  মা ও  বোনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থী ঝড়ে পড়ার অনেক কারন রয়েছে, রেগুলার স্কুলে না যাওয়া, বাসায় ঠিক রীতিমতো লেখা পড়া না করা, সঠিক সময় ব্যবহার না করা, শিশু শ্রম, বাল্য বিবাহ, কাউন্সিলিং, হোম ভিজিট ইত্যাদি না করার কারনে শিক্ষার্থী ঝড়ে পড়ার সম্ভাবনা বেশী থাকে। সরকারের যে সব নীতি মালা রয়েছে তা পালন করতে হবে।
গত প্রায় আড়াই বছর করোনায় শিক্ষা ব্যবস্থা একবারে জিমিয়ে পড়েছিল, শিক্ষা ব্যবস্থার গুণগত মান  আরো বৃদ্ধির লক্ষে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথি সাংবাদিক গোলাম নবী খোকন বলেন শিশুদের নৈতিকতা শিক্ষা দেওয়ার এখনই সময়, শিশুরা হলো কাদা মাটির মত, যা শিখাবেন তা-ই শিখবে, এখানেই শিশুদের ফাউন্ডেশন তৈরী করতে হবে। মাদক, জঙ্গিবাদ, সন্রাস ও বাল্য বিবাহের বিরুদ্ধে সকলের সোচ্চার থাকার আহবান জানান তিনি। আর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ এর যে উদ্দেশ্য ও উদ্যোগ সেটি অত্যান্ত মহৎ। আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন