POPULAR BD NEWS
Popular BD News Logo

কালোচোঁ ইউনিয়নে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩ | সময়: ৫:৫৭ অপরাহ্ণ

নুরণ নবী(সা:) এর দুনিয়ার নূরানী শুভআগমন স্মরণে ও সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় ২০তম বাৎসরিক ঈমানী নূরানী রহমতি আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নে শনিবার বিকাল থেকে মধ্যে রাত পর্যন্ত মাহফিলের আনুষ্ঠানিকতা চলবে।

আলহাজ্ব মোঃ আহসান হাবীব খোকন প্রধানীয়ার সভাপতিত্বে ও আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন আল কাদেরী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন শাহপুর দরবার শরীফের পীরে তরিকত আলহাজ্ব শেখ শাহাজাদা সৈয়দ গোলাম মোঃ আব্দুল কাদের কাওয়াব।

 

প্রধান আলোচক গাউসুল আজম জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শায়েখ আব্দুল মোস্তফা রহিম আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখবেন দারুল হুদা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মো. শামসুল হুদা মাসুমী।

 

ওয়াজ করবেন মোহাব্বতপুর তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো: মিজানুর রহমান, মাড়কি প্রধানিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাইদুর রহমান তপদার।

 

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী নাত খাঁ শায়ের মোঃ মহিন উদ্দিন তানভীর।

 

উক্ত মাহফিলে আরো বহু দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন