হাজীগঞ্জে আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছে থাকা চোরাইকৃত একটি সিএনজি, পাঁচটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও চোরাই মালামাল ক্রয়-বিক্রেয়র নগদ ৫৭,৫০০/- টাকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চোরচক্রের চার সদস্যরা হলো- দক্ষিণ বলাখাল বেপারী বাড়ীর শফিকুল ইসলাম সুমন(৪৩), একই এলাকার সর্দার বাড়ীর রাসেল সর্দার (২৮), মুন্সী বাড়ীর আল আমিন এর ভাড়াটিয়া শফিকুল ইসলাম সুজন(৪৩), কুমিল্লা জেলার জহিরুল ইসলাম(২৩), একই জেলার আব্দুর রহমান (২৫)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।