POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩ | সময়: ১০:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

বৃহস্পতিবার বিকেলে শহরের মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, বিকেলে শহরের মিশন রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় চাঁদপুর ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং একতা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) শহরের বাবুরহাট এলাকায় দুটি ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা করে ৬হাজার টাকা জমিরানা আদায় করা হয়।

তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন মেয়াদোত্তীর্ণ ঔষুধ না পাওয়া যায় সে বিষয়ে ব্যবসায়ীদেরকে আইনগত সতর্ক করা হয়েছে। এছাড়াও ওই এলাকার ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে মনিটরিং করা হয়েছে। একই সাথে আসন্ন রমজানকে কেন্দ্র করে কোন ব্যবসায়ী যেন অনৈতিকভাবে কোন পণ্যের দাম না বাড়ায় সে বিষয়ে সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পৃথক অভিযানে চাঁদপুর জেলা পুলিশের দুটি দল সার্বিক সহযোগিতা করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন