POPULAR BD NEWS
Popular BD News Logo

কাঁকৈরতলা জনতা কলেজে শতভাগ পাস করল শিক্ষার্থীরা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩ | সময়: ৩:০৬ অপরাহ্ণ
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কাঁকৈরতলা জনতা কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করেছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনিরুল হক পাটোয়ারী ।
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজ সূত্রে জানা যায়, ২০২২ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাশ করেছে। মোট শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন শিক্ষার্থী। এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন, মানবিক বিভাগ থেকে ৬৭ জন ও ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে ৩৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।
তারমধ্যে জিপিএ- ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন, মানবিক বিভাগ থেকে ৬ জন, ব্যবসা শিক্ষায় ৩ জন । এ গ্রেড পেয়েছে ৮৫ জন, এ মাইনাস পেয়েছে ১৯ জন, বি গ্রেড পেয়েছে ৪ জন। হাজীগঞ্জ উপজেলার সাতটি কলেজের মধ্যে কাঁকৈরতলা জনতা কলেজে পাশের হার ১০০%।
কলেজ অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী বলেন, আজকের এই ফলাফল আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ের ফলাফল। কলেজ প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম সবচাইতে বেশি এ প্লাস ও শতভাগ পাস করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি একজন মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করা হয়। যাতে করে আগামী দিনে দেশ ও সমাজের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের তৈরি করতে পারে। তিনি কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন