POPULAR BD NEWS
Popular BD News Logo

বিসিএস ক্যাডার হতে চান সাংবাদিক কন্যা নাশিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩ | সময়: ১০:৪২ অপরাহ্ণ

সাবিকুন্নাহার নাশিত বিসিএস ক্যাডার হতে চায়।
এবারের এইচএসসি পরীক্ষায় সে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। কচুয়ার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে এবার পরীক্ষা দিয়ে সে এ ফলাফল অর্জন করেছে।

এছাড়াও হাজীগঞ্জের উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা জিপিএ ৫ পেয়েছিল। নাসিত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও অসাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শিক্ষা কল্যাণ ট্রাস্ট সহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায় ও সাধারণ বৃত্তি পেয়েছে। ২০২০ সালে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে বর্ণিল কৈশোর অনুষ্ঠানে সেরা দশে অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সাবিকুন্নাহার নাসিত হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম মাস্টার খলিলুর রহমানের নাতনি। হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের একমাত্র কন্যা।

ড.মুনসুরদ্দিন মহিলা কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ পাওয়া নাশিত তার প্রতিক্রিয়ায় বলেন, আমি উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস ক্যাডার হতে চাই। আজকের ফলাফলের জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার কলেজের শিক্ষক,আমার বাবা-মা এবং যারা আমাকে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন জানিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমি উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন