হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ মো: আরিফ হোসেন নামে এক জনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
সোমবার বিকেলে ইউনিয়নের বাকিলা ইউনিয়নের বিসমিল্লাহ কফি হাউজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
ওই সময় ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে যার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ফরিদগঞ্জ উপজেলার মুলপাড়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন(৩৮) ।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।