POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ১৬ জন নেতাকর্মী জামিনে মুক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ | সময়: ৬:১১ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৫নং সহদেবপুর পশ্চিম ইউনিয়নের ১৬ জন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহদেবপুর পশ্চিম ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে।

আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো.আলমগীর হোসেনের নির্বাচনী দায়িত্ব পালনকালে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ বাদী হয়ে স্হানীয় ১৮ জন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ০৭/২০২২ ধারা ১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৩৪।

উক্ত মামলার চার্জশীট দাখিল করার পর আজ চাঁদপুর বিজ্ঞ আদালতে কচুয়া আমলী আদালতের বিচারক তন্ময় কুমার দের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে মাননীয় আদালত সকল আসামিদের জামিন মন্জুর করেন।

উল্লেখ্য, দুই জন আসামী পূর্বেই জামানে মুক্তি পেয়েছেন। আসামিদের পক্ষে জামিন শুনানিতে অংশ গ্রহন করেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো.হেলাল উদ্দিন সহ আরো অনেক আইনজীবী।

সকল আসামিদের জামিন মঞ্জুর হওয়ায় ৫ নং সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এডভোকেট হেলাল উদ্দিন সহ সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন