POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ভারতীয় দুইজন’সহ গ্রেফতার: তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকা থেকে ১০১ কেজি গাঁজা ও ৩,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১। এদের মধ্যে ভারতীয় দুইজন।

র‌্যাব-১১,  এর একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০১ কেজি গাঁজা ও ৩,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় দুইজনসহ মোট তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়ার  ছেলে মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়া’র ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন