POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৪ কেজি গাঁজা’সহ গ্রেফতার: দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

কুমিল্লার পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ২৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারী বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক আরেকটি অভিযানে ৫ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকায় অভিযান পরিচালনা কালে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মোঘলটুলী
এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ শাহজাহান ভূঁইয়া (৪৫) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর গ্রামের মোঃ খোকন মিয়ার ছেলে মোঃ ইয়াছিন মিয়া (২২)।

র‌্যাব-১১ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন