POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা মেডিকেলের ডায়ালাইসিস সেন্টারে আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩ | সময়: ৫:০৯ অপরাহ্ণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০তলা ভবনের চতুর্থ তলায় ডায়ালাইসিস সেন্টারে এসি থেকে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে সেখানে অবস্থানরত রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, বিকেল তিনটার দিকে সংবাদ পেয়ে সেখানে যাই। প্রাথমিকভাবে দেখা গেছে ডায়ালাইসিস সেকশনের বাহির পাশে এসির বেশ কিছু তার পুড়ে গেছে।

সেকশনের সিনিয়র স্টাফ নার্স ইয়াছমিন খানম বলেন, আগুনের ধোঁয়ার কারণে ডায়ালাইসিস করা বন্ধ রাখা হয়।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, সে সময় যাদের ডায়ালাইসিস চলতে ছিল। কিছু সময় বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে। এদের ডায়ালাইসিস শেষ হলে, আমরা পুরোটা চেক করে দেখব। কোথায় কি ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হবে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন