POPULAR BD NEWS
Popular BD News Logo

কোরআন অবমাননা ও বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধনের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ | সময়: ৩:৩১ অপরাহ্ণ
নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নি সংযোগ এবং পাঠপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
শুক্রবার বিকেলে বাইতুল আমিন শপথ চত্বরের সামনে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল করব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভপতি জয়নাল আবেদীন।
তিনি বলেন, কানাডা ও সুইডেনে কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে নিন্দা প্রস্তাব করতে হবে। বিশ্বের যে কোন স্থানে ইসলাম ও কোরআনকে নিয়ে কটুক্তি ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না।
তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষাক্রমের কমলমতি শিশুদের হাতে যে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। তা ইসলাম, দেশ ও কোরআন বিরোধী। পাঠ্যক্রমে ডারউইনের মতবাদসহ ইসলামের ইতিহাস বিকৃত করা হয়েছে। এতে করে আমরা মনে করি সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আগামী প্রজন্মকে ইসলাম বিরোধী হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অবিলম্বে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে হবে। আপনি যেহেতু চাঁদপুরের সন্তান, তাই বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে ইতিহাস সৃষ্টি করুন। অন্যথায় ইসলাম ও মুসলমানদের আন্দোলনের দাবানলে আপনিসহ সরকার ইতিহাসের আস্থাকুরে নিক্ষিপ্ত হবেন।
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কে এম ইয়াছিন রাশেদ সানির পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি গাজী মোঃ হানিফ, মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাও. নূরুল আমিন, জয়েন্ট সেক্রেটারী মাও. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসাইন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাও. নূর উদ্দিন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা শিক্ষক ফোরামের সভাপতি আনোয়ার আল নোমান, জেলা যুব আন্দোলন সভাপতি মাও. হেলাল আহম্মদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন