কুমিল্লার পৃথক দুইটি অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিল, ৪৫ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক আরেকটি অভিযানে র্যাব-১১, একই রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় ৪৫ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নোয়াখালী জেলার শ্যামবাগ থানার দেবিসিংপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ শাহীন (৩০) , একই জেলার বেগমগঞ্জ থানার মুরাদপুর গ্রামের মোঃ নুরুন্নবীর ছেলে মোঃ আইয়ুব নবী ওরফে শাকিল (২২), চাঁদপুর জেলার চেঙ্গাচর থানার উত্তর মতলব গ্রামের আশরাফুল আলমের ছেলে মোঃ শামীম (৩০), ফেনী জেলার সোনাগাজী থানার পক্কিয়া গ্রামের আবু তৈয়ুবের ছেলে মোঃ রাফি (২২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।