POPULAR BD NEWS
Popular BD News Logo

মাঠেই জুম্মা আদায় করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ | সময়: ৩:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের খেলা চলছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ঢাকার তৃতীয় পর্বের খেলা।

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সিডিউলে কোনো খেলা ছিল না। তারা মিরপুর একাডেমি মাঠে এসেছিলেন অনুশীলন করতে। অনুশীলন করতে করতে এক সময়ে হয়ে যায় জুম্মার নামাজের সময়।

অনুশীলন শেষে হোটেলে ফিরে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করা সম্ভব হবে না। তাই অনুশীলনের ফাঁকেই জুম্মার নামাজ আদায় করে নেন কুমিল্লার ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা।

জুম্মার নামাজ মাঠে আদায়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন কুমিল্লার পাকিস্তানি ক্রিকেটাররা।

একাডেমি মাঠের পূর্ব দিকে কুমিল্লার ক্রিকেটাররা নিজেরাই জামাতের আয়োজন করেন। মাঠে জুম্মার নাজায আদায়ের দৃশ্যটা ছিল চোঁখে পড়ার মতো ঘটনা।

 

সূত্র: যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন