POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্র হোস্টেলে অভিযান চালিয়ে এক ছাত্রীকে আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের ছাত্র হোস্টেলে অভিযান চালিয়ে এক ছাত্রীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা জানান, চট্টগ্রামের বাদশা মিয়া রোডে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে রাত ১২টা ৪০ মিনিটের দিকে ইনস্টিটিউটের স্নাতকোত্তরের এক ছাত্রীকে আটক করা হয়। এ সময় ওই কক্ষে আরও তিন ছাত্র অবস্থান করছিল। রাত গভীর হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া পাশের ১০৪ নম্বর কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, চারুকলার আন্দোলনে বহিরাগত কেউ আছে কিনা তা নিশ্চিতের জন্য রাতে আমরা অভিযান চালিয়েছি। এ সময় চারুকলার একটা মেয়েকে পাওয়া গেছে। দিনের বেলাও ছেলেদের হলে অবস্থান করতে হলে প্রভোস্টের অনুমতি নিতে হয়। তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপাতত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সামান্য ছিল। তাদের সতর্ক করা হয়েছে।

মুচলেকায় ওই ছাত্রী লেখেন, বিশেষ কারণবশত রাত সাড়ে ১২টা অবধি চারুকলা রশিদ চৌধুরী হোস্টেলে অবস্থানরত থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ রূপ রাতে অবস্থান থেকে বিরত থাকব।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন