বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নির্ধারিত নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
প্রতি এক কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১২৪ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই হিসাবে জানুয়ারি মাসে যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২৩২ টাকা, এখন তা বেড়ে হলো এক হাজার ৪৯৮ টাকা।
১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
E/N