POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল বিতরণ

শান্তুু ধর ,কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ৯:৩২ অপরাহ্ণ

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়, এ শ্লোগানে কচুয়ায় ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল, মুদি দোকান ও মিশুক গাড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার সমাজ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষাবৃত্তি নিরাসনে কচুয়া উপজেলার ১১ টি পরিবারের মাঝে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষে ৫টি গরু, ৬টি ছাগল, ৩ মুদি দোকান ও একটি মিশুক গাড়ি বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির, নির্বাহী অফিসার নাজমুল হাসান, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার ভুমি ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলাম প্রমূখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন