POPULAR BD NEWS
Popular BD News Logo

পানি দিয়ে ফসলি মাঠ নষ্ট করার অভিযোগ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ৭:৩৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে ২৬শতক কৃষি জমির বিভিন্ন ফসল পানি দিয়ে ডুবিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ড ধেররা মোল্লা বাড়ী ফসলী মাঠে গড়ের পানি সেচ করে ফসলি জমি নষ্ট করার এমন অভিযোগ উঠে একই এলাকার মা-বাবা মৎস্য আড়ৎদারের সত্ত্বাধিকারী শাহ আলমের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানাগেছে, ২৬ শতাংশ ভূমিতে মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ধনিয়া, রসুন-পেয়াজ, শশাসহ বিভিন্ন শাক-সবজি চাষাবাদ করে আসছে মানিক ও নুর মোহাম্মদ।

ওই কৃষি জমি এখন পানির নিচে ডুবে আছে। বেলা গড়ার সাথে সাথে কৃষি জমিতে জমে থাকা পানি কমতে থাকে।

ভুক্তভোগী কৃষক মানিক ও নুর মোহাম্মদ জানান, পূর্ব থেকেই আমাদের জায়গা ভাঙ্গনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতোবিরোধ রয়েছে। গত বছরের ন্যয় এবারোও স্থানীয় শাহ আলম নালার মাছ ধরার জন্য কাউকে কিছু না জানিয়ে সমস্ত পানি মেশিন ছাড়ে। চাষাবাদকৃত ২৬ শতাংশের ফসলী শাক-সবজির জমিতে ফেলে তাদের হাজার হাজার টাকার ক্ষতি সাধন করে।

এদিকে শাহ আলম বেপারী জানান, কে বা কাহার সম্পর্ক নষ্ট করতে জমির বাঁধ কেটে দিয়েছে। যেহেতু আমার লাগানো মেশিনের পানিতে তাদের ফসলি জমি নষ্ট হয়েছে এবং ক্ষতিসাধন হয়েছে তার ক্ষতিপূরণ যা হয় দিয়ে দিবেন বলে আশস্থ করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন