বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজের হলরুমে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন।
সহকারী অধ্যাপক এস এম লিয়াকত হোসেনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, বলাখাল মুকবুল আহমেদ কলেজের গভর্নিং বডির সদস্য বিল্লাল হোসেন মজুমদার।
নবীন বরন অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নুর মোহাম্মদ, গীতা পাঠ করেন প্রভাষক অনিমা পাল। ওইসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।