POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের কাঁকৈরতলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ৩:০৪ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলেজ মিলনায়তনে ২০২৩ সালের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোশারফ হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্লাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন সেলিম, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল। কলেজ শিক্ষক মোজাম্মেল হক কাজল ও নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খোরশেদ আলম দুলাল ভূঁইয়া, উপাধ্যক্ষ আবুল কালাম প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বিজ্ঞান বিভাগের ছাত্র রোমান হোসেন, গীতা পাঠ করেন দীপা রানী, জাতীয় সংগীত পরিবেশন করেন রাবেয়া,সালমা আক্তার আক্তার, উম্মে কুলসুম, ফাতেমা আক্তার ময়ূরী আক্তার। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ফারজানা আফরোজ, নুসরাত জেরিন, সানজানা আক্তার, জান্নাতুল ফেরদাউস, ইসরাত, তাহমিনা, মোবারক হোসেন ও সবুজ হোসেন। অনুষ্ঠানে ভাষা শহীদদের জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সবশেষে কলেজ অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাস উদ্বোধন করেন ।
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন