POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ঘর-গুদামঘরসহ ভষ্মিভূত

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০ | সময়: ১১:৪১ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর রসিকদের বাড়ীতে দুবৃত্তদের অগ্নিকান্ডে নারায়ন চন্দ্র দে’র পাকঘর ও গুদামঘর ভস্মিভূত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে এলাকাবাসী ও নারায়ন চন্দ্র দে জানান, একই এলাকার রুহুল আমিনের ছেলে দেলোয়ার (৪৫) এর সাথে গত ১০ আগস্ট আমার একটি গরু তার ক্ষেতের ধনঞ্চা খেয়ে ফেলে। এ নিয়ে দেলোয়ার আমাকে এলোপাথারি মারধর করে। পরে দেলোয়ারসহ তার ভাতিজা সৈয়দ আলীর ছেলে জহর আলী, ফারুক, সুমন, শাহাদাত, রুহুল আমিনের ছেলে সুফিয়ান ও মনির এক জোট হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনের উপর হামলা করে মারধর করে।

ঘটনার সময়ে দেলোয়ার আমাকে ও পরিবারের লোকজনকে ক্ষতি করিবে এবং আমার ঘর বাড়ী জ্বালিয়ে দিয়ে আমাকে বাড়ী ছাড়া করবে বলে জানায়। ঘটনার ৫দিন পর গত ১৫ আগস্ট রাতের আধারে কে বা কাহারা আমার পাকঘরে আগুন লাগিয়ে দেয়। বাড়ীতে থাকা আমার জেঠাতো ভাই রনজিত দে মাছ চাষ করার পুকুর দেখতে উঠলে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশ-পাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে সাহায্য করে। এতে আমাদের ২লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়। পাকঘরের মধ্যে গুদাম ঘরে ধান, আলু, ভুট্টা, লাকড়ী, পাট ইত্যাদি ছিল।

দেলোয়ারের ভাতিজা শাহাদাত জানায়, দুই পক্ষের মধ্যে গরু ধইঞ্চা খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়েছে। গত ১৪ আগস্ট এ নিয়ে শালিস বৈঠকের কথা থাকলেও তা হয়নি। তবে আমাদের কেউ তাদের ঘরে আগুন লাগাইনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ফোকাস মোহনাকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন