POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপকের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ১১:০৪ পূর্বাহ্ণ

ঢাকার উত্তরায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে, জানিয়েছে পুলিশ।

৬৯ বছর বয়সী আব্দুর রশীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনও ছিলেন। তিনি উত্তরার ৬ নম্বর সেক্টরে থাকতেন।

রেল পুলিশের বিমানবন্দর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান জানিয়েছে, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেল গেইট এলাকায় অধ্যাপক রশীদ ট্রেনে কাটা পড়েন।

তিনি বলেন, অধ্যাপক রশীদের সঙ্গে বাজারের ব্যাগ ছিল। সম্ভবত তিনি বাজার করে বাসায় ফিরছিলেন।

অধ্যাপক রশীদের স্ত্রী ও ছেলে-মেয়েরা কানাডায় থাকেন বলে নিকটজনেরা পুলিশকে জানিয়েছেন।

অধ্যাপক রশীদের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় পেয়েছে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন