POPULAR BD NEWS
Popular BD News Logo

মকিমাবাদে খরিদকৃত সম্পত্তি দখলের চেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মজিদ সর্দার বাড়ীতে খরিদকৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডে সম্পত্তি দখলে নিতে মিন্টু গংরা বাউন্ডারি টেনশেড উচ্ছেদ করার চেষ্টা করে। ভুক্তভোগী হেলাল মিয়া বলেন, ১৮ বছর আগে সাড়ে তিন শতাংশ সম্পত্তি ক্রয় করেন তারা।

সম্পত্তি ক্রয় করার ছয় বছর পর গাছ লাগান। টিন সেড দিয়ে বাউন্ডারি টেনে রাখেন। হঠাৎ করে একই বাড়ির খোকন, রিপন, খোরশেদ, মিন্টু বাউন্ডারি উচ্চেদ করে জায়গা দখল করে নিতে চান। তিনি আরো জানান, ১৮ বছর আগে সাড়ে তিন শতাংশ সম্পত্তি আলেয়া সামছুনাহার থেকে খরিদ করেন। দুষ্কৃতকারীরা এখন বলছেন এটা তাদের সম্পত্তি।

এতো বছর তারা কোথায় ছিলো? এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হেলাল মিয়া গংরা। জানতে চাইলে মিন্টু গংরা পপুলার বিডিনিউজকে বলেন, ওই সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তি। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন